দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে বাংলাদেশে তৃতীয়বারেরমত শুরু হচ্ছে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ ২০১৯’ (ডব্লিউএলই)। আন্তর্জাতিক এ প্রতিযোগিতাটি এ বছর ৩৫টি দেশে অনুষ্ঠিত হচ্ছে।
Wikicamp Chattogram 2019, the first Wikicamp in Bangladesh, was held this summer. It is intended to become an annual national flagship event for the country. The Chattogram WikiCommunity organized it on behalf of Wikimedia Bangladesh to increase offline activities of Wikimedia Bangladesh in Chattogram, to promote networking, sharing knowledge and develop stronger relationships among experienced and new Wikimedians, and to help spread the best community practices to boost the Wikimedia movement in Bangladesh.
বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০১৯) থেকে উইকিমিডিয়া প্রকল্পে ইউআরএল সংক্ষিপ্তকরণ সেবা চালু হয়েছে। নন-লাতিন অক্ষরযুক্ত ইউআরএল ব্রাউজার থেকে কপি করে অন্য কোন মাধ্যমে শেয়ার করলে সে ইউআরএল স্বয়ংক্রিয়ভাবে ইউনিকোডে রুপান্তর হয়ে যায়। যার ফলে ইংরেজি ব্যতীত অধিকাংশ ভাষার উইকিপিডিয়া সংস্করণের লিংক সামাজিক যোগাযোগ বা অন্য মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হত।
ছবি: মহীন রীয়াদ/সিসি-বাই-এসএ ৪.০
২০০১ সালের ১৫ জানুয়ারি ইংরেজি উইকিপিডিয়া যাত্রা শুরু করে। এটি প্রতিষ্ঠা করেন জিমি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার নামে দুজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা। ২০০৪ সালে বাংলাসহ আরও প্রায় ৫০টি ভাষা যুক্ত হয়। ২০০৫ সালে ১০০টি ভাষায় চালু হয়। এখন প্রায় ৩০০টি ভাষায় উইকিপিডিয়া পড়া যায়।
চীনের চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গন্থাগারের সামনে একুশের চেতনায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান। ছবি: সাকিব রেজা পিয়াল যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
২১শে ফেব্রুয়ারিতে, ইন্টারনেটে বাংলা ভাষার বিষয়বস্তু বা কনটেন্ট সমৃদ্ধ করার তাগিদে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের বাংলা উইকিপিডিয়াকে (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহীতে উইকিপিডিয়ানদের এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
২০০৪ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়। তখন থেকেই একদল স্বেচ্ছাসেবী অবদানকারী ইন্টারনেটে বাংলা ভাষার বিষয়বস্তু সমৃদ্ধি ও বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ মুক্ত বিশ্বকোষ সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছেন। কোন একটি নিবন্ধ প্রথমে কেউ একজন তৈরি করেন, পরবর্তীতে সবাই মিলে সেই ভূক্তিতে কাজ করেন ও তথ্য যুক্ত করেন। উইকিপিডিয়ায় প্রতিটি নিবন্ধে বা ভূক্তিতে কোন নির্দিষ্ট একজনের অবদান নয় বরং সম্মিলিতভাবে সবাই মিলে কোন একটি ভূক্তিকে পূর্ণতা দানের চেষ্টা করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু মাধ্যমে প্রচারিত ‘অর্থের বিনিময়ে উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি’-এর বিজ্ঞাপন ‘উইকিমিডিয়া বাংলাদেশ’-এর দৃষ্টিগোচর হয়েছে। আমরা উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে এমন ফাঁদে প্রতারিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।
