Wikimedia Commons
-
Winning Photos from the Wiki Loves Bangla 2024
Winners of Wikimedia’s international photo contest Wiki Loves Bangla 2024 (or Banglar Preme Wiki 2024) have been announced. Organized by Bangla WikiMoitree as part of the Bangla Culture and Heritage Collation Program, a collaborative effort between Wikimedia Bangladesh and West Bengal Wikimedians User Group, this month-long competition was held from 15 January to 14 February 2024. The main goal of this contest was to capture and enrich the cultural tapestry and heritage of Bengal through the art of photography. The first edition aims to encourage people to capture photos highlighting the global diversity of Bengali cuisine and put them under a free license, which can then be re-used not only in Wikipedia but everywhere by everyone. In 2024, the contest attracted significant participation with over 2,100 images of Bengali food and culture from 212 participants, reflecting the enthusiastic engagement with the initiative. This competition has substantially enriched Wikimedia Commons with a wealth of Bengali food photos, which will greatly enhance the illustration of Wikipedia articles in the future.
-
উইকি লাভস আর্থ ২০১৯ – উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরুন

দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে বাংলাদেশে তৃতীয়বারেরমত শুরু হচ্ছে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ ২০১৯’ (ডব্লিউএলই)। আন্তর্জাতিক এ প্রতিযোগিতাটি এ বছর ৩৫টি দেশে অনুষ্ঠিত হচ্ছে।
-
উইকি লাভস আর্থ ২০১৯ — বাংলাদেশের বিজয়ী ছবিসমূহ
রাতারগুল জলাবনে নৌকায় শিশুরা স্কুলে যাচ্ছে। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ার আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ ২০১৯’ (ডব্লিউএলই)-এর বাংলাদেশ অংশের বিজয়ী নির্বাচন করা হয়েছে। দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে গত জুনে তৃতীয়বারেরমত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে ২৫৫ জন অংশগ্রহণকারী মোট ১৬৪১টি ছবি জমা দিয়েছিলেন।
-
উইকি লাভস মনুমেন্টস ২০১৯ শুরু

পাহাড়পুর বৌদ্ধ বিহার, ছবিটি তোলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এস ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
১ সেপ্টেম্বর (রবিবার) থেকে দশমবারেরমত শুরু হচ্ছে মাসব্যাপী উইকিপিডিয়ার আলোকচিত্র প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’ (ডব্লিউএলএম)। নির্দিষ্ট তালিকা থেকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ডব্লিউএলএম একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।
-
উইকি লাভস মনুমেন্টস ২০১৯: যেসব আলোকচিত্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে
নওগাঁ জেলায় অবিস্থত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা ‘পাহাড়পুর বৌদ্ধ বিহার’ ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় বৌদ্ধ বিহারগুলোর একটি। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’-এর বাংলাদেশ অংশের বিজয়ী আলোকচিত্র নির্বাচন করা হয়েছে। বিজয়ী এই ১০টি আলোকচিত্র আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
-
বাংলাদেশে উইকি লাভস আর্থ আলোকচিত্র প্রতিযোগিতা

ইউক্রেনের একটি নেচার রিজার্ভে ধারণ করা ক্রাসনিককাজা ক্যাটের এই ছবিটি ২০১৩ সালে আন্তর্জাতিকভাবে প্রথম স্থান লাভ করে। ছবি: উইকিমিডিয়া কমন্স/সিসি-বাই-এসএ ৪.০
উইকি লাভস আর্থ (ডব্লিউএলই) বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যা বছরের মে থেকে জুন মাসের মধ্যে বিশ্বব্যাপী আয়োজিত হয়। এই প্রতিযোগিতার উদ্দেশ্য বিশ্বের সংরক্ষিত অঞ্চলসমূহের আলোকচিত্রের স্থায়ী সংগ্রহশালা তৈরির পাশাপাশি বিভিন্ন ভাষার উইকিমিডিয়া প্রকল্পসমূহে (যেমন, উইকিপিডিয়া, উইকিভ্রমণ) ছবিগুলো ব্যবহারের মধ্য দিয়ে সংশ্লিষ্ঠ অঞ্চলসমূহকে বিশ্বের কাছে উপস্থাপন করা।

